বৃক্ষরোপন অভিযান-২০২২

মানুষসহ পৃথিবীর প্রাণিকুল উদ্ভিদের তৈরি খাদ্য খেয়েই জীবন ধারণ করে। শুধু খাদ্য নয়, বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে। ওষুধ, বস্ত্র ও বাসস্থান জোগায়। সুশীতল ছায়া দেয়। ঝড়-ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। শিল্পের কাঁচামাল ও জ্বালানি সরবরাহ করে। শব্দদূষণ ও বায়ুদূষণ থেকে রক্ষা করে। বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয় জোগায়। সময় মতো বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে। মাটি ক্ষয় ও নদীভাঙন রোধ করে। উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। ফুলের সৌন্দর্য মনকে প্রফুল্ল করে। ফল মানুষের পুস্টি জোগায়। বৃক্ষ আমাদের ছায়া দেয়।
 
“গাছ লাগাই - পরিচর্যা করি, বাসযোগ্য পৃথিবী গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আমরা তরুন উন্নয়ন সংঘের বৃক্ষরোপন কর্মসূচীর বৈচিত্র আনয়নের জন্য বনজ, ফলদ, ভেষজ, শোভাবর্ধনকারী ও দেশীয় বিলুপ্ত প্রায় উদ্ভিদ প্রজাতীর উপর সমভাবে গুরুত্ব দিয়ে থাকি।
 
আমার এই জীবনে প্রকৃতি থেকে কত অক্সিজেন গ্রহণ করেছি, সেটার বিল তো পরিশোধ করিনি। প্রকৃতির কাছে একটু কৃতজ্ঞতা প্রকাশ করিনি। একটি বারও প্রকৃতিকে ধন্যবাদ জানাইনি।’ এতেই বোঝা যায়, প্রকৃতিও বৃক্ষ ও মানব জীবনের জন্য কত উপকারী। প্রকৃতি আল্লাহর দান, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা আমাদের দায়িত্ব। প্রিয় নবীজি (সা.) নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। ব্যক্তিগত ও সামাজিক বনায়নও করেছেন। রাসুলুল্লাহ (সা.) বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে, তখন তা তার (রোপণকারী) পক্ষে একটি সদকা (দান) হিসেবে পরিগণিত হয়।’ (বুখারি ও মুসলিম)।
 
আমাদের বেশি করে বৃক্ষরোপণ ও বনায়ন করা উচিত। গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে। প্রয়োজনে একটি পরিপক্ব গাছ কাটার আগে তিনটি চারা গাছ লাগাতে হবে।
 
আশুন আমরা সম্মিলিত ভাবে তরুন উন্নয়ন সংঘের বৃক্ষরোপন অভিযানকে বৃক্ষরোপন আন্দোলন হিসেবে গড়ে তুলি। পৃথিবীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলার লক্ষ্যে বনভূমি তথা সকল উদ্ভিদকে সংরক্ষণ করে জলবাযুর ক্ষতিকর প্রভাব থেকে প্রাণীজাতীকে বিপর্যয় থেকে রক্ষা করার চেষ্টা করি। বৃক্ষ রোপন ও পরিচর্যার মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলি। তুরুন উন্নয়ন সংঘের বৃক্ষরোপন অভিযানকে আরও বেগবান করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

Comments